News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শুধু প্রতিশ্রুতি, মিলছে না ভাতা, মুখ্যমন্ত্রীর কাছে ৮৫ বছরের বৃদ্ধের করুণ আবেদন
Image

শুধু প্রতিশ্রুতি, মিলছে না ভাতা, মুখ্যমন্ত্রীর কাছে ৮৫ বছরের বৃদ্ধের করুণ আবেদন

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: বিশ্রামগঞ্জ থেকে এক করুণ ছবি সামনে এল। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বৃদ্ধ ভাতার আবেদন জানালেন ৮৫ বছরের প্রবীণ হুসেন মিয়া। তিনি বিশ্রামগঞ্জ বড়জলা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের ডিএম ও এসপি অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা।

হুসেন মিয়ার দাবি, তিনি বিপিএল রেশন কার্ডধারী হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও সরকারি ঘর কিংবা বৃদ্ধ ভাতার সুবিধা পাননি। বার্ধক্যের ভারে ন্যুব্জ হয়ে পড়লেও তাঁর জীবিকার কোনও স্থায়ী ব্যবস্থা নেই বলে অভিযোগ।

প্রবীণ হুসেন মিয়া জানান, একাধিকবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও শুধু আশ্বাস ছাড়া বাস্তবে কোনও সমাধান মেলেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।

তাঁর আবেদন, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে বৃদ্ধ ভাতা প্রদান করা হোক এবং সরকারি আবাসন সুবিধার আওতায় তাঁকে অন্তর্ভুক্ত করা হোক। এখন একটাই আশা, সরকারের সদিচ্ছাতেই হয়তো মিলবে জীবনের শেষ প্রান্তে একটু স্বস্তি।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top