News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রশাসনকে না জানিয়ে অবৈধভাবে কৃষি জমি ভরাট, বিশালগড়ে চাঞ্চল্য
Image

প্রশাসনকে না জানিয়ে অবৈধভাবে কৃষি জমি ভরাট, বিশালগড়ে চাঞ্চল্য

আগরতলা, ১৬ ফেব্রুয়ারী: বিশালগড় মহকুমা জুড়ে প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষি জমি ও পুকুর ভরাটের অভিযোগ ক্রমেই বাড়ছে। সোমবার এমনই একটি চিত্র সামনে আসে বিশালগড় মহকুমার অন্তর্গত ঘনিয়ামরা তহশিল কাছাড়ী এলাকার দুর্গানগর বাজার লাগোয়া মনিপুরী পাড়া রাস্তার সংলগ্ন স্থানে।

জানা গেছে, উক্ত এলাকায় প্রায় ১০ শতক কৃষি জমি অবৈধভাবে ভরাট করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বিশালগড় মহকুমা প্রশাসনের ডিসিএম প্রশেনজিৎ দাস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। জমি ভরাটের চিত্র দেখে তিনি হতবাক হন বলে প্রশাসন সূত্রে জানা যায়।

এরপর জমির মালিক মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, নগর পঞ্চায়েত এলাকায় পুকুর বা জমি ভরাট করতে প্রশাসনিক অনুমতি প্রয়োজন—এ কথা তিনি জানতেন। তবে গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি বা পুকুর ভরাটের ক্ষেত্রেও যে প্রশাসনের অনুমতি নিতে হয়, সে বিষয়ে তাঁর ধারণা ছিল না বলে দাবি করেন তিনি।

ঘটনাটি সামনে আসতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের অভিযোগ, এভাবে নির্বিচারে কৃষি জমি ভরাট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিকাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি নিয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর স্থানীয়দের।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top