News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগুনে পুড়ে ছাই ব্রয়লার ফার্ম, প্রাণহানি ১৫০০ মোরগের
Image

আগুনে পুড়ে ছাই ব্রয়লার ফার্ম, প্রাণহানি ১৫০০ মোরগের

আগরতলা, ১৪ ফেব্রুয়ারী: গৌরনগর ব্লকের কালীপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেল একটি ব্রয়লার ফার্ম। ওই অগ্নিকাণ্ডে ছোট বড় মিলিয়ে প্রায় ১৫০০ মোরগ আগুনে ঝলসে মারা গেছে।

ফার্মের মালিক আব্দুল সোফান জানান, প্রতিদিনের মতো আজ সকালেও তিনি ঘুম থেকে উঠে ফার্মের দিকে যান। সেই সময়ই দেখতে পান মোরগ রাখার ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। তখন আগুন এতটাই তীব্র ছিল যে কোনও মোরগকেই বাইরে বের করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুন পুরো ফার্ম গ্রাস করে ফেলে। এদিকে, খবর দেওয়া হয় দমকলবাহীনিকে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু তার আগেই বিপুল ক্ষয়ক্ষতি হয়ে যায়। ওই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফার্ম মালিক।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top