News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে ব্রু অধ্যুষিত এলাকায় বিজেপিতে গণযোগদান
Image

এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে ব্রু অধ্যুষিত এলাকায় বিজেপিতে গণযোগদান

আগরতলা, ১৩ ফেব্রুয়ারী: আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। তিপ্রা মথা শিবিরে ভাঙনের আবহের মধ্যেই শুক্রবার দুপুরে গঙ্গানগর স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত জগদ্বন্ধু পাড়ায় ব্রু-শরণার্থী অধ্যুষিত এলাকায় আয়োজিত হল ভারতীয় জনতা পার্টি–র এক যোগদান সভা। সেখানে ১০৯ পরিবারের মোট ২৪৫ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা গ্রহণ করেন।

এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা–সহ মণ্ডল ও জেলা স্তরের একাধিক নেতৃত্ব। দলীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে আর্থসামাজিক উন্নয়ন ও মৌলিক পরিষেবা সংক্রান্ত নানা দাবিদাওয়া পূরণ না হওয়ায় ব্রু সম্প্রদায়ের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই অসন্তোষ থেকেই এই গণযোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যোগদান সভার আগে জগদ্বন্ধু পাড়া ও সংলগ্ন বাজার এলাকায় একটি মিছিল ও পরিক্রমার আয়োজন করা হয়। ওই মিছিলে স্বয়ং অংশ নেন মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিক্রমা শেষে সভাস্থলে পৌঁছে আনুষ্ঠানিক কর্মসূচি সম্পন্ন হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “মায়া কান্না দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাজনীতি করা উচিত নয়। বারবার নানা দাবি তুলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা জনজাতি মানুষের প্রকৃত স্বার্থরক্ষা করে না।” তাঁর অভিযোগ, গত পাঁচ বছরে এডিসি প্রশাসনের অধীনে জনজাতি উন্নয়নে প্রত্যাশিত পদক্ষেপ দেখা যায়নি।

বক্তৃতায় তিনি আরও জানান, বিজেপি সরকার জনজাতি মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী দিনে ব্রু সম্প্রদায়সহ সব জনজাতি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে একাধিক প্রকল্প কার্যকর করা হবে বলে তিনি আশ্বাস দেন।

রাজনৈতিক মহলের মতে, এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে এই গণযোগদান জনজাতি অধ্যুষিত এলাকায় রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Releated Posts

ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে জনজাতি অংশের মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: সংগ্রঙমা পূজার রজতজয়ন্তী ব্রু রিয়াং সম্প্রদায়ের অটুট বিশ্বাস, স্বতন্ত্র পরিচয় ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top