News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামেদের ডাকা বনধে কোনো প্রভাব নেই বীরচন্দ্র মনু এলাকায়, স্বাভাবিক জনজীবন
Image

বামেদের ডাকা বনধে কোনো প্রভাব নেই বীরচন্দ্র মনু এলাকায়, স্বাভাবিক জনজীবন

শান্তিরবাজার, ১২ ফেব্রুয়ারি: ট্রেড ইউনিয়নের ডাকা বনধের কোনো প্রভাবই পড়েনি শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকায়। অন্যান্য দিনের মতোই এদিনও স্বাভাবিক ছিল জনজীবন। সকাল থেকেই দোকানপাট খোলা ছিল এবং যানবাহন চলাচলও ছিল সম্পূর্ণ স্বাভাবিক।

এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বনধ নিয়ে তেমন কোনো সাড়া লক্ষ্য করা যায়নি। বাজারঘাট, রাস্তার ধারে দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পরিষেবাগুলি স্বাভাবিকভাবেই চলতে দেখা যায়। কোথাও পিকেটিং বা বাধাদানের ঘটনাও চোখে পড়েনি।

একসময় বীরচন্দ্র মনু এলাকাকে বামেদের ‘লাল দুর্গ’ হিসেবে পরিচিত বলা হতো। তবে বর্তমানে সেই চিত্র আর নেই। স্থানীয় বাসিন্দাদের মতে, বাম নেতা-কর্মীরা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে বনধ ডেকেও সাধারণ মানুষের সমর্থন আদায় করা বা সংগঠিতভাবে কর্মসূচি পালন করার মতো শক্তি এখন আর তাদের হাতে নেই।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বারবার বনধ ডেকে সাধারণ মানুষের ক্ষতি ছাড়া আর কিছুই হয় না। সেই কারণেই মানুষ এখন বনধে সাড়া দিচ্ছেন না। সার্বিকভাবে বীরচন্দ্র মনু এলাকায় বনধের দিনও স্বাভাবিক ছন্দেই চলেছে জনজীবন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top