News Flash

Image

আগামী ১৪ ফেব্রুয়ারি রাজ্যে মেগা লোক আদালত

আগরতলা, ১১ ফেব্রুয়ারি: ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে মেগা লোক আদালত। বছরে চারটি জাতীয় লোক আদালতের পাশাপাশি আদালতে জমে থাকা মামলার চাপ কমাতেই এই বিশেষ মেগা লোক আদালতের আয়োজন করা হয়েছে।

রাজ্যের সব জেলা ও মহকুমা আদালতে লোক আদালতকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মেগা লোক আদালতে মোট ২৮টি বেঞ্চে ২৩,৬৯৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মোটর ভেহিকল অ্যাক্ট সংক্রান্ত ১৮,৩৬৮টি মামলা, ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংক্রান্ত ৪,৫০৩টি মামলা, টিজি অ্যাক্ট সংক্রান্ত ২০৭টি মামলা এবং এক্সাইস অ্যাক্ট সংক্রান্ত ৬২০টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানান, মেগা লোক আদালত উপলক্ষে মামলার উভয় পক্ষকেই আগাম নোটিস পাঠানো হয়েছে। তিনি আরও জানান, গত ৯ ফেব্রুয়ারি থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত সব জেলা আইনসেবা কর্তৃপক্ষের দপ্তরে প্রাক-লোক আদালত বসছে। সেখানে উপস্থিত হয়ে মেগা লোক আদালতের আগেই নিজেদের মামলা নিষ্পত্তি করার সুযোগ থাকছে।

শ্রীমতি দত্ত চৌধুরী দ্রুত, সহজ ও বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির এই সুযোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানিয়েছেন।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top