News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামেদের কর্মনাশা বনধ দেশের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াবে: মুখ্যমন্ত্রী
Image

বামেদের কর্মনাশা বনধ দেশের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ ফেব্রুয়ারি: বামপন্থী ১০টি ট্রেড ইউনিয়নের ডাকা সর্বভারতীয় বনধের তীব্র বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। আগামীকাল কর্মচারিদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের দাবিতে ডাকা এই বনধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ধরনের কর্মনাশা বনধ দেশের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াবে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বামপন্থীরা মুখে শ্রমজীবী মানুষের কথা বললেও বাস্তবে তাদের স্বার্থ রক্ষা করে না। বরং বনধের মাধ্যমে শ্রমজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অস্থিরতা সৃষ্টি করা হয়। তিনি দাবি করেন, সাধারণ মানুষ এই বনধ প্রত্যাখ্যান করবে।
এদিকে সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামীকাল রাজ্যে সব অফিস-আদালত এবং সরকার অধিগৃহীত সংস্থাগুলিতে স্বাভাবিক কাজকর্ম চালু থাকবে। সমস্ত সরকারি কর্মচারী, অধিগৃহীত সংস্থা ও সংগঠনের কর্মচারীদের অন্যান্য দিনের মতোই নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও আগামীকাল দুপুর ১২টার মধ্যে বিভিন্ন দপ্তর, অধিগৃহীত সংস্থা ও সংগঠনের কর্মচারীদের উপস্থিতির হার জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে সাধারণ প্রশাসন দপ্তর। প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, রাজ্যে স্বাভাবিক পরিষেবা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top