News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়ি থেকে জল এনে মিড ডে মিল রান্না, চরম পানীয় জলের সংকটে বাঁশ তলী জুনিয়র মাদ্রাসা
Image

বাড়ি থেকে জল এনে মিড ডে মিল রান্না, চরম পানীয় জলের সংকটে বাঁশ তলী জুনিয়র মাদ্রাসা

চড়িলাম, ১১ ফেব্রুয়ারি: পানীয় জলের মারাত্মক সংকটে চরম ভোগান্তির ছবি উঠে এলো চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন বাঁশ তলী জুনিয়র মাদ্রাসা স্কুলে। বছরের পর বছর ধরে বিদ্যালয়টিতে পানীয় জলের তীব্র অভাব থাকায় পাড়া-প্রতিবেশীদের বাড়ি থেকে জল এনে ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের খাবার রান্না করতে হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আশ্চর্যের বিষয় হলো বিদ্যালয়ের ঠিক পাশেই একটি পানীয় জলের মেশিন বসানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সেই মেশিন চালানোর জন্য কোনো অপারেটর নিয়োগ করা হয়নি। ফলে মেশিন থাকা সত্ত্বেও বিদ্যালয়ে পানীয় জলের সংকট কাটেনি।

শুধু তাই নয়, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই পানীয় জলের এই সমস্যা চলে আসছে বলে অভিযোগ। এর পাশাপাশি আরও এক বড় সমস্যা সামনে এসেছে। প্রায় এক বছর আগে ঝড়ে বিদ্যালয়ের মিড ডে মিল রান্নাঘরের টিনের ছাউনি উড়ে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনও সেই টিন লাগানো হয়নি। এর ফলে বর্ষাকালে বৃষ্টির মধ্যে চরম অসুবিধার মধ্যেই রান্নার কাজ করতে হয় কুক কাম হেল্পারদের।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পানীয় জলের এই সংকটের বিষয়টি একাধিকবার চড়িলাম বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্ত এবং ডি ডব্লিউ এস দপ্তরকে জানানো হয়েছে। কিন্তু তারপরেও সমস্যার স্থায়ী সমাধানে কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ।

বর্তমানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ২০ জন ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করে। পানীয় জল না থাকায় ছাত্রছাত্রী, শিক্ষক এবং কুক কাম হেল্পার সকলেই প্রতিদিন চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন এবং টিচার ইনচার্জ আমির হোসেন জানান, ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে দ্রুত বিদ্যালয়ে পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। সংবাদ মাধ্যমের মাধ্যমে তাঁরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যাতে অতি দ্রুত এই সমস্যার সমাধান হয় এবং শিশুদের ন্যূনতম অধিকার নিশ্চিত করা যায়।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top