News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় বাজেটের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তোখান সাহু
Image

কেন্দ্রীয় বাজেটের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তোখান সাহু

আগরতলা, ১০ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় নগর ও আরবান মন্ত্রকের প্রতিমন্ত্রী তোখান সাহু। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি ২০২৬–২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে “ঐতিহাসিক ও জনমুখী” বলে অভিহিত করেন।

প্রতিমন্ত্রী জানান, গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করেছেন, তা ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি সুস্পষ্ট রূপরেখা। তাঁর কথায়, এই বাজেটে আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের যুব সমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এই বাজেট।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যাতে ভারত বিশ্ব দরবারে আরও শক্তিশালী অবস্থান নিতে পারে। গত ১২ বছরে দেশের অর্থনীতিতে যে গতি এসেছে, তারই প্রতিফলন বর্তমান বাজেটে দেখা যাচ্ছে। পূর্ববর্তী সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে কেন্দ্রীয় বাজেটের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি আধ্যাত্মিক পর্যটনকে উৎসাহিত করতে বৌদ্ধ সার্কিট গঠনের ঘোষণাও করা হয়েছে, যার ফলে স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের উল্লেখ করে তোখান সাহু বলেন, উত্তর-পূর্বাঞ্চলকে দেশের উন্নয়নের ইঞ্জিন হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই এবারের বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগের উন্নয়নে প্রায় ১১ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, মোদী সরকার সর্বদা জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। এর ফলে  ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক ভিত মজবুত হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

Releated Posts

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে স্বাধীনতা দিবস পালিত

আগরতলা, ১৫ আগস্ট : ৮০ তম স্বাধীনতা দিবসে আজ সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top