News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেবিপুর সাকা লাউগাঙে দুই বছর ধরে বন্ধ পানীয় জলের মেশিন, তীব্র সংকটে গ্রামবাসী
Image

দেবিপুর সাকা লাউগাঙে দুই বছর ধরে বন্ধ পানীয় জলের মেশিন, তীব্র সংকটে গ্রামবাসী

আগরতলা, ১০ ফেব্রুয়ারী : দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত শান্তির বাজার মহকুমার দেবিপুর সাকা লাউগাঙ এলাকায় দীর্ঘ দুই বছর ধরে পানীয় জলের মেশিন বন্ধ পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় নল থাকলেও জল না আসায় তীব্র পানীয় জলের সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় পানীয় জলের জন্য একটি মেশিন স্থাপন করা হলেও গত প্রায় দুই বছর ধরে সেটি কার্যত অচল অবস্থায় রয়েছে। কেন এখনও পর্যন্ত মেশিনটি চালু করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। অভিযোগ, একাধিকবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসীদের দাবি, পাইপলাইন কেটে যাওয়া, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রশাসনিক উদাসীনতার কারণেই এই সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকছে। ফলে প্রতিদিন বিশুদ্ধ পানীয় জলের জন্য দূরদূরান্ত থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

গ্রামবাসীরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে জলের মেশিন মেরামত করে চালু করা হোক কিংবা বিকল্প ব্যবস্থার মাধ্যমে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী সমাধান করা হোক। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

Releated Posts

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top