News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহিলাদের স্বশক্তিকরণ করা না গেলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়: মুখ্যমন্ত্রী
Image

মহিলাদের স্বশক্তিকরণ করা না গেলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ জানুয়ারি: মহিলাদের স্বশক্তিকরণ করা না গেলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই সেই দিশায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাভাবনাকে সামনে রেখে কাজ করছে রাজ্যের বর্তমান সরকার। এর পাশাপাশি বাল্যবিবাহ রোধ করতে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। আজ সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে ৩য় জেলাভিত্তিক সরস মেলার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

  ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, কিছুদিন আগে আগরতলায় কেন্দ্রীয়ভাবে সরস মেলার আয়োজন করা হয়েছিল। আজ এই অনুষ্ঠানে বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিগুলিকে সম্বর্ধনা দেওয়ায় আমি খুবই আনন্দিত। এই কর্মকান্ড থেকে অন্যান্যরাও অনুপ্রাণিত হবে। কারণ এই বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি। সেখানে জেলাশাসকের নেতৃত্বে এধরণের উদ্যোগ খুবই অনুপ্রেরণাযোগ্য। এই কার্যক্রমে অফিসারদের পাশাপাশি সাধারণ মানুষকেও যুক্ত হতে হবে। স্থানীয় গ্রামবাসী, জনপ্রতিনিধি, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক, সচেতন অভিভাবকদের এই কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আমি আশা করি আমরা যে সুফল পেয়েছি সেটা আগামীদিনেও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে।

আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলছেন যতক্ষন পর্যন্ত না মহিলাদের স্বশক্তিকরণ করা যাবে, তাদের ক্ষমতায়ন করা না যাবে ততক্ষন রাজ্য ও দেশ কোন অবস্থায় উন্নত হতে পারবে না। সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে। বিভিন্ন বিষয় এখানে রাখা হয়েছে। যেমন – ভোক্যাল ফর লোক্যাল এ প্রধানমন্ত্রী বারবার জোর দিয়েছেন। এক্ষেত্রে নিজেদের পণ্যসামগ্রীর উপর গুরুত্ব বেড়েছে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে যেভাবে মা বোনেদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে তাতে তাদের গুণগত মান উন্নয়ন হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরো বলেন, আমাদের লক্ষ্য ছিল আমরা ১ লাখ ১৮ হাজার লাখপতি দিদি তৈরি করবো। সেই জায়গায় ৯৫% লাখপতি দিদি হয়েছে ত্রিপুরায়। এটা একটা বিশাল বিষয়। এবারও আমরা বাজেটে দেখেছি কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর চিন্তাভাবনাকে সামনে রেখে বাজেট পেশ করেছেন। আমাদের জনসংখ্যার প্রায় ৫০% মহিলা। আর তাদের স্বশক্তিকরণ করা না গেলে রাজ্যও উন্নত হবে না। তাই আমরাও সেই দিশায় কাজ করছি। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন(টিআরএলএম) যেভাবে কাজ করছে তাতে আগামীদিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ও নতুন ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, এডিসি সদস্য পদ্মলোচন ত্রিপুরা, জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও আধিকারিক গণ। উল্লেখ্য, এই জেলাভিত্তিক সরস মেলা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি তিনদিন পর্যন্ত।

Releated Posts

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top