News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১২ ফেব্রুয়ারি অফিস-আদালতে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে
Image

১২ ফেব্রুয়ারি অফিস-আদালতে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে

আগরতলা, ২ ফেব্রুয়ারি: একটি সর্বভারতীয় কর্মচারি সংগঠন আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ কর্মচারিদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের জন্য সর্বভারতীয় বনধ’র ডাক দিয়েছে। রাজ্যেরও একটি কর্মচারি সংগঠন এই বনধকে সমর্থন জানিয়ে রাজ্য সরকারের কর্মচারিদের বনধ-এ সামিল হতে আহ্বান জানিয়েছে।

এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের (এআর) পক্ষ থেকে জানানো হয়েছে সব অফিস আদালত, সরকার অধিগৃহীত সংস্থায় আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ স্বাভাবিক কাজকর্ম অব্যাহত থাকবে। সব সরকারি কর্মচারি, অধিগৃহীত সংস্থা ও সংগঠনের কর্মীগণ ঐদিন অন্যান্য দিনের মতোই তাদের দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে। ঐদিন দুপুর ১২টার মধ্যে বিভিন্ন অফিস, অধিগৃহীত সংস্থা ও সংগঠনের কর্মচারিদের উপস্থিতির হার জানানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

বেহাল বামুটিয়া কালীবাজার, নোংরা পরিবেশ ও অচল শৌচালয়ে ক্ষোভে ক্রেতা-বিক্রেতারা

আগরতলা, ৩ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালীবাজারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Jul 4, 2026

স্বাধীনতার ৭৯ বছর পরও বিশুদ্ধ পানীয় জল অধরা, পাহাড়ি ছড়ার দূষিত জলেই তৃষ্ণা মেটাচ্ছেন নোনাছড়ার বাসিন্দারা

আগরতলা, ৩ জুলাই: একবিংশ শতাব্দীর ডিজিটাল ভারত, উন্নয়নের নানা পরিসংখ্যান আর স্মার্ট গ্রামের স্বপ্নের মাঝেও খোয়াই জেলার তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Jul 4, 2026

১৬তম অর্থ কমিশনের জাতীয় কর্মশালায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করলেন মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর

আগরতলা, ৩ জুলাই: কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৬তম অর্থ কমিশনের সুপারিশ বিষয়ক জাতীয়…

ByByReshmi Debnath Jul 4, 2026

২২ থেকে ২৮ জুলাই খার্চি উৎসব ও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পুজা, উৎসব ও মেলাকে আরও আকর্ষনীয় এবং…

ByByReshmi Debnath Jul 4, 2026
Scroll to Top