News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, মর্মান্তিক পরিণতি, চাঞ্চল্য
Image

প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, মর্মান্তিক পরিণতি, চাঞ্চল্য

আগরতলা, ৩০ জানুয়ারি : একইসঙ্গে প্রেমিক যুগলের মর্মান্তিক পরিণতির ঘটনা সামনে এসেছে। আজ সকালে যাত্রাপুর থানার মাছিমা লুদ্দামুড়া এলাকা থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

জানা যায়, কয়েক মাস আগে থেকেই রাকেশ মিয়া ধনপুর বিধানসভা এলাকার উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাড়া বাজারে সেলুনের কাজ করতেন। তার বাড়ি উদয়পুর মহকুমার মাথাবাড়ি বিধানসভায় অবস্থিত গঙ্গাছড়া এলাকায়। নিশা মল্লিকও ওই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক বজায় ছিল। আজ সাত সকালে দক্ষিণ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার গুয়ামুড়া পাড়ার একটি ছড়ার পাশে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে গিয়েছে ঘটনাস্থলে যাত্রাপুর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর ধরন অস্বাভাবিক এবং দৃশ্যটি বৈচিত্রময়, যার কারণে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য ময়নাতদন্ত ও তদন্ত চালানো হচ্ছে।
যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধন জানিয়েছেন, মৃতদেহ ময়না তদন্তের জন্যে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

নেপালে উদ্ধার আরও ৪ ভারতীয়, এখনও নিখোঁজ ২৮৭ জন: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের রসুয়া জেলার একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে শনিবার আরও চার ভারতীয় নাগরিককে উদ্ধার করা…

ByBySandeep Biswas Aug 29, 2026

ত্রিপুবাকে ক্রীড়া ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ আগস্ট: রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও আর্থিক…

ByByNews Desk Aug 29, 2026

চিনি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, রেশনে মাথাপিছু ৫০০ গ্রাম চিনি দেওয়ার দাবি

আগরতলা, ২৯ আগস্ট: দেশজুড়ে চিনি সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে সরব হল…

ByByNews Desk Aug 29, 2026

সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে আগামীকাল সংবর্ধনা, প্রস্তুতিতে প্রদেশ বিজেপি

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top