News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গান্ধীজির তিরোধান দিবসে এমজিএনরেগা বাতিলের প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের ৪ ঘণ্টার গণ অবস্থান
Image

গান্ধীজির তিরোধান দিবসে এমজিএনরেগা বাতিলের প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের ৪ ঘণ্টার গণ অবস্থান

আগরতলা, ৩০ জানুয়ারি : সত্য ও অহিংসার প্রতীক ও জাতির পিতা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এমজিএনরেগা বাতিলের বিরুদ্ধে চার ঘণ্টাব্যাপী গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি, মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন নেতৃত্বরা।

এরপর কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা গান্ধীঘাটের শহীদ বেদীতে গিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তী সময়ে মনরেগা বাঁচাও কর্মসূচির অংশ হিসেবে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রায় চার ঘণ্টাব্যাপী গণ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, বাপুর আদর্শ আজও আমাদের ন্যায়বিচার, শান্তি ও গণতান্ত্রিক অধিকার রক্ষার পথে চলতে অনুপ্রাণিত করে। কিন্তু বর্তমান বিজেপি সরকার কার্যত মহাত্মা গান্ধীর আদর্শকে অপমান করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, এমজিএনরেগা প্রকল্প বাতিল করে নতুন ভি বি-জি রাম জি প্রকল্প চালু করা হয়েছে, যা দেশের গরিব ও দুঃস্থ মানুষের স্বার্থবিরোধী। এমজিএনরেগা প্রকল্পের ফলে দেশের দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে গ্রামীণ শ্রমিকরা উপকৃত হতেন। কিন্তু এই প্রকল্প বাতিল হলে গ্রামীণ দরিদ্র শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি অবিলম্বে এমজিএনরেগা জারি রেখে ভি বি-জি রাম জি প্রকল্পের সিদ্ধান্ত বাতিলের প্রত্যাহারের জোরালো দাবি জানান।

Releated Posts

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি, হবে ২৫টি উদ্যোগ

আগরতলা, ২৬ আগস্ট:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এ বছর ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা পক্ষ’ কর্মসূচি পালন করা হবে। আগামী…

ByByReshmi Debnath Aug 26, 2026

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, এডিসির আটকে থাকা বিলগুলি দ্রুত কার্যকরের দাবি প্রদ্যোত কিশোরের

আগরতলা, ২৬ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।…

ByByTaniya Chakraborty Aug 26, 2026
Scroll to Top