News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে যৌথ অভিযানে ৫০ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ
Image

বিশালগড়ে যৌথ অভিযানে ৫০ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ

আগরতলা, ২২ জানুয়ারি: বিশালগড় থানার অন্তর্গত চেলিখলা পালপাড়া, পুরানবাড়ি ও রামছড়া এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ। এই অভিযানে মোট ১০টি প্লটে প্রায় ৫০ হাজার পরিপক্ব গাঁজা গাছ ধ্বংস করা হয়।

কর্তব্যরত পুলিশ আধিকারিকরা জানান, এদিন টিএসআর ১১ ব্যাটেলিয়ান, সিআরপিএফ, মহিলা পুলিশ ও বিশালগড় থানার পুলিশ আধিকারিকদের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় বেআইনি ভাবে গাঁজা চাষের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়েই পরিকল্পিতভাবে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধ্বংস করা গাঁজা গাছগুলি সম্পূর্ণ পরিপক্ব অবস্থায় ছিল। পুলিশ আধিকারিকরা জানান, মাদক বিরোধী অভিযান আগামীদিনেও আরও জোরদার করা হবে এবং এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top