News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জম্পুইজলায় অগ্নিকাণ্ডে দোকান ঘর ভস্মীভূত, ঘটনাস্থলে বিধায়কসহ জনপ্রতিনিধিরা
Image

জম্পুইজলায় অগ্নিকাণ্ডে দোকান ঘর ভস্মীভূত, ঘটনাস্থলে বিধায়কসহ জনপ্রতিনিধিরা

আগরতলা, ২২ জানুয়ারি: জম্পুইজলায় অগ্নিকাণ্ডে দোকান ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিধায়ক বিশ্বজিত কলই। ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

জম্পুইজলার অমেন্দ্রনগর বিশ্বকেতু এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে এলাকার বাসিন্দা বিশ্ব রাণী দেববর্মার একটি দোকান ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিধায়ক বিশ্বজিত কলই। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মানব দেববর্মা, এমডিসি উমাশঙ্কর দেববর্মা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।

জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top