News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিনদিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া, মুখ্যমন্ত্রীর পৌরহিত্য প্রস্তুতি বৈঠক
Image

তিনদিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া, মুখ্যমন্ত্রীর পৌরহিত্য প্রস্তুতি বৈঠক

আগরতলা, ২১ জানুয়ারি: কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তর (মিনিস্ট্রি অব ডেভেলপমেন্ট অব নর্থ ইস্টার্ন রিজিয়ন—ডোনার)-এর ক্যাবিনেট মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া আগামী শুক্রবার তিন দিনের সফরে ত্রিপুরা রাজ্যে আসছেন।
রাজ্যে অবস্থানকালে কেন্দ্রীয় মন্ত্রী ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। এই কর্মসূচিতে রাজ্যের  মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা উপস্থিতি থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রীর আসন্ন সফরকে কেন্দ্র করে আজ সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের  মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার পৌরহিত্যে আয়োজিত এই বৈঠকে সফর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সান্তনা চাকমা সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এবং সফরকে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের উপর জোর দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে ত্রিপুরায় ডোনার মন্ত্রকের সহযোগিতায় আরও একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ গতি পাবে, যা রাজ্যের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Releated Posts

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top