News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে ১০ কেজি গাঁজাসহ দুই বিহারী যুবক আটক
Image

যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে ১০ কেজি গাঁজাসহ দুই বিহারী যুবক আটক

আগরতলা, ২১ জানুয়ারি: যোগেন্দ্রনগর রেলস্টেশন চত্বর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই বিহারী যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১০ কেজি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, প্রতিদিনের মতো বুধবারও কলেজটিলা ফাঁড়ির সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে অন্যান্য পুলিশ কর্মীরা যোগেন্দ্রনগর রেলস্টেশন এলাকায় ডিউটিতে নিযুক্ত ছিলেন। সেই সময় রেলস্টেশন চত্বরে দু’জন যুবককে ব্যাগ হাতে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়।

সন্দেহের ভিত্তিতে ওই দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের ব্যাগ থেকে প্রায় ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আটক যুবকরা বিহারের বাসিন্দা এবং পাটনার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ অভিযুক্তদের হেফাজতে নিয়ে মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top