News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে সড়ক সুরক্ষা সপ্তাহ পালিত: বাইক আরোহীদের ফুল ও হেলমেট দিয়ে সচেতন করল ট্রাফিক দপ্তর
Image

ধর্মনগরে সড়ক সুরক্ষা সপ্তাহ পালিত: বাইক আরোহীদের ফুল ও হেলমেট দিয়ে সচেতন করল ট্রাফিক দপ্তর

ধর্মনগর, ২১ জানুয়ারি: সড়ক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে আজ বুধবার সকালে ধর্মনগরে পালিত হলো সড়ক সুরক্ষা সপ্তাহ। সকাল ১১ ঘটিকায় ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে ট্রাফিক দপ্তরের উদ্যোগে এই বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, মহকুমা শাসক দেবযানী চৌধুরী, ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা, মোটর ভেহিকেল ইন্সপেক্টর অভিষেক মালাকার এবং জেলা পরিবহন আধিকারিক ইস্টার জংটে সহ ট্রাফিক দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

এদিনের কর্মসূচিতে এক অভিনব উদ্যোগ লক্ষ্য করা যায়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হেলমেটহীন বাইক আরোহীদের পথ আটকে শাস্তির বদলে তাদের হাতে ফুল তুলে দেওয়া হয় এবং মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়। প্রশাসনের আধিকারিকরা বাইক আরোহীদের জীবনের ঝুঁকি ও হেলমেট পরার গুরুত্ব বুঝিয়ে বলেন। প্রশাসনের এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ পথচারীরা।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top