News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মোহনপুরের নোয়াগাঁওয়ে প্রশাসনের অভিযান, লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস
Image

মোহনপুরের নোয়াগাঁওয়ে প্রশাসনের অভিযান, লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ২০ জানুয়ারি: কাকভোরে মোহনপুর বিধানসভার অন্তর্গত নোয়াগাঁও এলাকায় বড়সড় অভিযান চালাল আরক্ষা প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোররাতে এলাকায় একযোগে অভিযান শুরু হয়। এই অভিযানে প্রায় ৪৫টি প্লটে অবৈধভাবে চাষ করা লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নোয়াগাঁও এলাকায় গোপনে গাঁজা চাষ চলছিল। অভিযানে স্থানীয় থানা পুলিশ, আরক্ষা বাহিনী ও প্রশাসনের আধিকারিকরা অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযানের সময় এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এই চক্রের সঙ্গে যুক্তদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top