News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ
রাজ্যে হলুদের গুঁড়োর মতো কিছু লোক রয়েছে৷ এই হলুদ লোকেদেরকে অনেকে চামচা বলেও চিহ্ণিত করে৷ সব তরকারিতে হলুদের গুঁড়ো যেমন অপরিহার্য তেমনই কিছু লোক আছে যারা নিজেদেরকে সব কাজে অপরিহার্য বলে মনে করে থাকেন৷ এই হলুদ বাবুরা যুগ যুগ ধরে গিরগিটির মত রঙ পাল্টিয়ে নিজেদের অস্তিত্ব জাহির করতে পিছপা হন না৷ লোকে কি বললো তা তাদের ধর্তব্যের বিষয় নয়৷ তাদের অভিষ্ট লক্ষ্য হল নিজ কার্যসিদ্ধির জন্য হলুদের মত বিচরণ করা৷ হলুদ গুঁড়োর সাথে হলুদ ব্যক্তির পার্থক্য অনেক৷ হলুদের গুঁড়ো তরাকারির রঙকে উজ্জ্বল করে তুলে৷ তার অর্থ হল হলুদ গুঁড়োর কাজ হল অন্যের শ্রীবৃদ্ধি করা৷ আর হলুদ ব্যক্তিদের অভিসন্ধি হল নিজ স্বার্থ চরিতার্থ করা৷
এই হলুদ ব্যক্তিরা সভা সমিতিতে নিজেদের জাহির করতে ব্যস্ত থাকেন৷ তাদের কাছে স্থান কাল পাত্রের কোনও ভেদ থাকে না৷ জল যেমন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের রঙ ধারণ করে তেমনই হলুদ ব্যক্তিরাও রঙ ধারণ করতে ওস্তাদ৷ তারা নির্লজ্জের মত সবখানে নিজেদেরকে মিশিয়ে নিতে পারঙ্গম৷ তাই এই হলুদ ব্যক্তিদের কাছে সরকারে কে থাকলো আর কে আলো তা বিবেচনার নয়৷ তাই তারা হল চলতি হাওয়ার পন্থী৷ ডান-বাম তাদের কাছে নস্যিতুল্য৷ তারা সঠিক সময়ে সঠিক কাজ করে নিতে জানে৷ আজ বাম হলে, সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা জামা পাল্টো ডান হয়ে নিজেদেরকে জনপন্থী হিসাবে জাহির করতেও কসুর করেন না৷
রাজ্যজুড়ে এখন চলছে তেমনই হলুদ ব্যক্তিদের ছড়াছড়ি৷ দীর্ঘ পঁয়ত্রিশ বছর যারা বাম সরকারের গুণকীর্তনে ব্যস্ত ছিলেন তারাই এখন ডানের ভজনে মত্ত৷ এখন আর বাম ভজনে কোনও লাভ হবে না৷ কেননা, রাজ্য জুড়ে বামের ঘর তাসের ঘরের মত উড়ে গেছে৷ বামেরা এখন অস্তিত্বের সংকটে৷ ১৮ এর বিধানসভার নির্বাচনে ক্ষমতাসীন বামফ্রন্টের এভাবে শোচনীয় পরাজয় ঘটবে তা তারা ভাবতে পারেননি৷ কিন্তু বাস্তব যে বড় নিষ্ঠুর৷ যেসব লোক ইনকিলাব জিন্দাবাদ বলে গলা ফাটিয়েছিল আজ তারাই ‘ভারত মাতা কি জয়’ বলছে৷ আর যেসব হলুদ ব্যক্তি বাম আমলে বাম সরকারের গুণগান গেয়ে ঝাড়া বত্তৃণতা দিয়েছিলেন আজ তারাই বামফ্রন্টের পতনের পর সিপিএমের সংশ্রব ত্যাগ করে পদ্মবনে সামিল হলেন৷ অথচ এক সময়ে তারা ডানপন্থী দলকে সাম্প্রদায়িক শত্রু বলতেও দ্বিধা করেননি৷ রাজ্যজুড়ে একমাত্র বাম সরকারই ছিল শান্তি ও সম্প্রীতি রক্ষায় নিবেদিত প্রাণ বলে এই হলুদ ব্যক্তিরাই দাবি করেছিল৷ কিন্তু কী আশ্চর্য৷ ক্ষমতার পালা বদলের সাথে সাথে হলুদ ব্যক্তিরা যেন নিজেদেরকে নিমিষে পাল্টিয়ে নিল৷ তেমনই এক হলুদ ব্যক্তি বাম আমলেও তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের খুব ঘনিষ্ঠ ছিলেন তেমনি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবেরও ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে৷ রাজ্যজুড়ে এই ব্যক্তির আলাদা পরিচয় রয়েছে৷ এ পরিচয় সম্ভ্রমের৷ এই পরিচয় রয়েছে শুভ্র চেতনার ছোঁয়া৷ রয়েছে একটি শান্ত সমাহিত ফল্গু ধারার আমেজ৷ রয়েছে পরহিতে কাজ করার এক অনির্বচনীয় আকর্ষণ৷ এমনই এক ব্যক্তি যিনি বামের আমলে বিভিন্ন সরকারী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন সেই তিনি এখন বিজেপি সরকারেরও বিভিন্ন অনুষ্ঠানে নিজেকে অপরিহার্য করে তুলেছেন৷ শুধু সরকারী অনুষ্ঠানে নয়, বিভিন্ন বেসরকারী সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগটনগুলিতেও তিনি অতীব জরুরী ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন৷ বলা যেতে পারে সেই হলুদ ব্যক্তি বর্তমানে হলুদের সন্ধানে ব্যস্ত৷ তাকে দেখলে শ্রদ্ধায় অবনত হতে হয়৷ কিন্তু, সেই তিনি বর্তমানে বিজেপি সরকারের অতি কাছের লোক হিসাবে নিজেকে তুলে ধরেছেন৷ নতুন সরকারের চারিদিকে ছড়াচ্ছেন হলুদ রঙ৷ তাইতো বলতে ইচ্ছা হয় সত্যিই সেলুকাস! বিচিত্র এই দেশ৷ কাল যেভাবে ছিল আজ সে জনের ভজনে ব্যস্ত৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top