News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় বাজারে পিস্তল উঁচিয়ে ব্যবসায়ীর কাছ থেকে তোল্লা আদায়ের চেষ্টা, চলল গুলি, ধৃত দুই
Image

বিশালগড় বাজারে পিস্তল উঁচিয়ে ব্যবসায়ীর কাছ থেকে তোল্লা আদায়ের চেষ্টা, চলল গুলি, ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১ এপ্রিল৷৷ সন্ধ্যারাতে দোকানে ঢুকে পিস্তল উঁচিয়ে ব্যবসায়ীর কাছ থেকে তোল্লা আদায়ের চেষ্টা করে দুসৃকতির দল৷ ব্যবসায়ীর সাথে দুসৃকতিদের ধস্তাধস্তিও হয়৷ হৈচৈ শুরু হলে অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে আসতেই গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে দুসৃকতিরা৷ পাঁচজনের মধ্যে দুইজনকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ঘটনাটি ঘটেছে রবিবার বিশালগড়ের নীচের বাজারে৷ পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ করছে বলে খবর৷

সংবাদে প্রকাশ, এদিন সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ বিশালগড় নীচের বাজারের ব্যবসায়ী নিবাস সাহার মুদীর দোকানে হানা দেয় পাঁচ দুসৃকতি৷  ব্যবসায়ীর কাছে নগদ টাকা তোল্লা দাবী করে দুসৃকতিরা৷ দোকান মালিক এই ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন৷ দোকানে তখন উপস্থিত ছিলেন ব্যবসায়ীর ছেলেও৷ দুজনের সাথে কিছুক্ষণ কথাকাটাকাটি হয় দুসৃকতিদের৷ একসময় উত্তেজিত হয়ে দুসৃকতিরা ব্যবসায়ী ও তার ছেলের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয়৷ হৈচৈ শুরু হয়ে যায়৷ মুহুর্তের মধ্যেই এক দুসৃকতি কোমড়ে গুঁজে রাখা পিস্তাল বের করে প্রাণনাশের হুমকি দিয়ে টাকা দাবী করে৷ তাতে আরও উত্তেজনা ছড়ায় দোকানের ভেতর৷ চিৎকার চেচামেচি শুনে আশাপাশের লোকজন ছুটে আসতে শুরু করেন৷ পরিস্থিতি বেগতিক দেখে দুসৃকতিরা দুই রাউন্ড গুলি চালায় পিস্তল থেকে৷ গুলির শব্দে গোটা বাজারে আতঙ্কের সৃষ্টি হয়৷ দৌঁড়ঝাপ শুরু করে দেন লোকজন৷ পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুসৃকতিরা৷ পাঁচ দুসৃকতির মধ্যে দুইজনকে জনগণ আটক করেন৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ধৃত দুই যুবককে থানায় নিয়ে যায়৷ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে ধৃতরা হল দীপক কুমার ও সুনীল রায়৷ জানা গিয়েছে ধৃত দীপক কুমারের বাড়ি বিহারে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ দুসৃকতিরা প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ব্যবসায়ীর কাছে তোল্লা আদায় করতে গেল কেন, ঐ ব্যবসায়ীর সাথে দুসৃকতিদের পূর্ব কোন লেনদেন কিংবা শত্রুতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ সাথে ধৃত দুজন ছাড়া বাকি যে তিনজন ছিল তাদের সম্পর্কেও তথ্য অনুসন্ধান করতে শুরু করেছে পুলিশ৷ তবে, বিশালগড় বাজারে ব্যবসায়ীর কাছ থেকে পিস্তল উঁচিয়ে তোল্লা আদায় করার ঘটনাকে কেন্দ্র করে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ পাশাপাশি গোটা বিশালগড়ে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য বিরাজ করছে৷ অবিলম্বে এই দুসৃকতিকারীদের প্রত্যেককে যাতে ধরা হয় সেজন্য দাবী উঠেছে বিশালগড় বাজারের ব্যবসায়ীদের মধ্য থেকে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top