News Flash

  • Home
  • Uncategorized
  • সংখ্যালঘুদের তোষণ করতে গিয়ে বিজেপির নিন্দায় মুখর চন্দ্রবাবু নাইডু
Image

সংখ্যালঘুদের তোষণ করতে গিয়ে বিজেপির নিন্দায় মুখর চন্দ্রবাবু নাইডু

অমরাবতী(অন্ধ্রপ্রদেশ), ১৯ মার্চ (হি.স.): এনডিএ ছেড়ে বেরিয়ে আসার পরে নিজের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক গোছাতে লেগে পড়লেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু। সোমবার তেলেগু দেশমের সংখ্যালঘু সেলের কর্মীদের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, ওয়াইএসআর কংগ্রেস নয় টিডিপিই তিন তালাক প্রসঙ্গে সরব হয়ে উঠেছিল। আমি বিজেপি নেতাদের বলেছিলাম তিন তালাককে নিষিদ্ধ করাটা ঠিক নয়। আমিই প্রথম যে এই বিষয়ে বিরোধীতা করেছিলাম। এনডিএয়ের শরিক হয়ে আমরা মনে করেছিলাম বিজেপি রাজ্যের(অন্ধ্র প্রদেশ) প্রতি সুবিচার করবে। কিন্তু কোনও কিছুই হয়নি। আমরা ৪ বছর অপেক্ষা করেছি। কিন্তু তা কোনও কাজেই এল না। এমনকি শেষ বাজেটেও কোনও সুবিচার পাইনি।
অন্যদিকে, সংখ্যালঘু সেলের কর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা টিডিপিকে বরাবরই সমর্থন করে এসেছেন। কিন্তু আমাদের সঙ্গে বিজেপির জোটবদ্ধ থাকার জন্য আপনারা অখুশি ছিলেন। আমরা মুসলমানদের কল্যাণের জন্য কাজ করে চলেছি।প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা না দেওয়ার জন্য সম্প্রতি এনডিএ ছেড়েছে টিডিপি। সোমবার বিজেপি তথা এনডিএ-র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তারা। যাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top