News Flash

Image

করিমগঞ্জের গিরিশগঞ্জে বাজেয়াপ্ত অবৈধ মদ সহ অটোরিকশা, গ্রেফতার দুই

করিমগঞ্জ (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : দুর্গাপূজার প্ৰাক্কালে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা গিরিশগঞ্জ থেকে বিপুল পরিমাণের বিদেশি মদ সহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে মদ পাচারে ব্যবহৃত এএস ১০ এসি ০২০১ নম্বরের একটি অটো রিকশা।

গোপন খবরের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযানে নেমে সাফল্য লাভ করেছে গিরিশগঞ্জ পুলিশ। পুলিশের হাতে ধৃত দুই মদ পাচারকারীকে জাকির হুসেন ও আলতাফ হুসেন বলে পরিচয় পাওয়া গেছে। জানা গেছে, দুই পাচারকারী করিমগঞ্জ থেকে একটি অটো রিকশায় মদের কার্টুনগুলি সীমান্তবৰ্তী গ্রামে নিয়ে যাওয়ার পথে পুলিশ তাদের আটক করে।

আজ রবিবার পুলিশের জনৈক আধিকারিক জানান, দুই পাচারকারীকে আটক করে তাদের বিরুদ্ধে আবগারি আইনের অধীনে মদ পাচারের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top