News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাহাড়ে ভাঙনের মুখে তিপ্রা মথা, সিপিআইএম দলে যোগ দিল এক পরিবার
Image

পাহাড়ে ভাঙনের মুখে তিপ্রা মথা, সিপিআইএম দলে যোগ দিল এক পরিবার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৩ অক্টোবর : কমলপুর মহকুমার  সুরমার আশাপূর্ণ ভিলেজের তিপ্রা মথার কর্মী সিমচন্দ্র  দেববর্মা ও তার পরিবারের ৮ জন ভোটার সি পি আই (এম) দলে যোগদান করেছেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ধনচন্দ্র দেববর্মা, সিপিআই(এম) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, ধলাই জেলা কমিটির সদস্য বদরবোম হালাম, সালেমা অঞ্চল কমিটির সম্পাদক রমনী মোহন দাস ও প্রনয় দেববর্মা।  নবাগত পরিবারকে পুস্পস্তবক দিয়ে বরণ করেন মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস । অঞ্জন দাস  বলেন- অশুভ শক্তি আকাশ থেকে চাঁদ এনে হাতে তুলে দেওয়ার মত লোভনীয়  নানাহ প্রতিশ্রুতি  জনগণের উল্লেখযোগ্য  অংশকে বিভ্রান্ত করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় ।স্বাধীন ত্রিপুরা,গ্রেটার তিপ্রাল্যান্ডের মত মুখরোচক ও সাম্প্রদায়িক  অযৌত্তিক আবেগ তুলে সহজ সরল উপজাতি অংশের জনগণকে বিভ্রান্ত করেছিল ।বর্তমান সময়ের অন্ধকারাছন্ন ত্রিপুরাকে আবার আলোর দিকে নিতে বিভ্রান্ত উপজাতিরা আবার মূল স্রোতে অর্থাৎ লাল ঝান্ডার নিচে আসতে শুরু করেছে ।

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top