News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, গুরুতর আহত আরও এক
Image

মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, গুরুতর আহত আরও এক

আগরতলা, ৩১ ডিসেম্আর: উদয়পুরের রাজধ্বরনগর মরা চৌমুহনী এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় নবজীত আচার্যী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন সুমন দাস। বর্তমানে তিনি গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে উদয়পুরের রাজধ্বরনগর মরা চৌমুহনী এলাকায় দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা নবজীত আচার্যীকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পথ দুর্ঘটনা বলেই অনুমান করা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবজীত আচার্যীর অকাল প্রয়াণে পরিবার ও আত্মীয়স্বজনেরা ভেঙে পড়েছেন। একই সঙ্গে গুরুতর আহত সুমন দাসের দ্রুত আরোগ্য কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

জনগণনা ২০২৭-এর প্রস্তুতি নিয়ে আগরতলা পুরনিগমে গুরুত্বপূর্ণ বৈঠক, নাগরিকদের সহযোগিতার আহ্বান মেয়রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই:আসন্ন ‘ভারতের জনগণনা ২০২৭’-এর প্রথম পর্যায়ের কার্যক্রমকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার…

ByByReshmi Debnath Jul 18, 2026

খারচি পূজার প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা, ২২ জুলাই থেকে শুরু সাতদিনের ঐতিহ্যবাহী উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই: রাজ্যের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব খারচি পূজা ও মেলাকে ঘিরে…

ByByReshmi Debnath Jul 18, 2026

আইনের শাসন প্রতিষ্ঠা ও নেশামুক্ত ত্রিপুরার দাবিতে আগরতলায় ডিওয়াইএফআই-টিওয়াইএফ-এর মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, নেশামুক্ত ত্রিপুরা গঠন এবং বিভিন্ন জনস্বার্থমূলক দাবি আদায়ের দাবিতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

সোনামুড়ায় জামাতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, স্ত্রী-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া , ১৭ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 18, 2026
Scroll to Top