News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাইক সহ উদ্ধার মৃতদেহ, তদন্তে পুলিশ, চাঞ্চল্য এলাকায়
Image

বাইক সহ উদ্ধার মৃতদেহ, তদন্তে পুলিশ, চাঞ্চল্য এলাকায়

আগরতলা, ২৯ ডিসেম্বর: প্রেমতলা থেকে কুর্তি কদমতলা যাওয়ার পথে একটি বাইকসহ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম সুদীপ দাস (৪০) বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে বাইকটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পথচারীদের। পরে কাছে গিয়ে দেখা যায়, এক ব্যক্তি নিথর অবস্থায় পড়ে আছেন। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে দুর্ঘটনার সম্ভাবনার কথা উঠে এলেও, ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top