News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেরাদুনে আদিবাসী ছাত্রের মৃত্যুর প্রতিবাদে আগরতলায় মোমবাতি মিছিল
Image

দেরাদুনে আদিবাসী ছাত্রের মৃত্যুর প্রতিবাদে আগরতলায় মোমবাতি মিছিল

আগরতলা, ২৮ ডিসেম্বর: দেরাদুনে আদিবাসী ছাত্র এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে আগরতলা শহরে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ইন্ডিজেনিয়ার্স স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে এবং অল দ্য ইন্ডিজেনিয়ার্স পিপলস অফ ত্রিপুরার সহযোগিতায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিন আগে উত্তরাখণ্ডের দেরাদুনে অধ্যয়নরত এঞ্জেল চাকমাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়। যার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতেই এই মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়।
মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন ইউথ তিপ্রা ফেডারেশনের সভাপতি সুরজ দেববর্মা, ত্রিপুরা আদিবাসী স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান পূর্ণ চন্দ্র জমাতিয়া সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃত্ব ও ছাত্রছাত্রীরা।

মিছিলটি আগরতলার আস্তাবল ময়দানের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্যালেসের সামনে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা হাতে মোমবাতি নিয়ে নীরব প্রতিবাদ জানান এবং নিহত ছাত্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন রাজ্যে পড়াশোনা করতে যাওয়া আদিবাসী ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

———-

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top