News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী এডিসি নির্বাচন জয় করে ২০২৮-এ তিপ্রাসা মুখ্যমন্ত্রীকে বসানো হবে: প্রদ্যোত
Image

আগামী এডিসি নির্বাচন জয় করে ২০২৮-এ তিপ্রাসা মুখ্যমন্ত্রীকে বসানো হবে: প্রদ্যোত

আগরতলা, ১৮ ডিসেম্বর: ফের একবার জনজাতিদের ঐক্যের বাণী শোনালেন প্রদ্যোত কিশোর দেববর্মন। আগামী এডিসি নির্বাচনে এডিসি জয় করে লক্ষ্য থাকবে ২০২৮ এর নির্বাচন। আগামী বিধানসভা নির্বাচনে তিপ্রাসা মুখ্যমন্ত্রীকে বসানো হবে। আজ দক্ষিণ জেলার কোয়াইফাং থেকে জনজাতিদের এমনটাই প্রতিশ্রুতি দিলেন প্রদ্যোত।

আজ কোয়াইফাং – এ তিপ্রা মথা দলের এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান থেকে জনজাতিদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন প্রদ্যোত। তিনি বলেন, বিজেপি নেতারা জনজাতিদের পয়সা দিয়ে কিনতে চান। কিন্তু পয়সার দ্বারা জনজাতিদের বিক্রি করা যাবে না। মুখ্যমন্ত্রী বলেছেন, এবারে ২৮ এ ২৮ টি সিটে জয় করবে বিজেপি। কিন্তু এটি সম্ভব নয় বলেই দাবি প্রদ্যোতের। তাঁর কথায়, তিপ্রাসারাই এডিসি নির্বাচনে জয়ী হবে। শুধু এডিসি নয়, ২০২৮ এর বিধানসভা নির্বাচনেও মথা তিপ্রাসা মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসাবেন। এছাড়াও এদিন জনজাতিদের রোমান হরফ সহ তিপ্রাসাদের অধিকার নিয়ে সরব হওয়ার আহবান জানান।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top