News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দামছড়ায় অভিযান চালিয়ে টিইউএনএফ ক্যাডার গ্রেফতার
Image

দামছড়ায় অভিযান চালিয়ে টিইউএনএফ ক্যাডার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর:
বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে উত্তর ত্রিপুরার দামছড়া থানা এলাকার কার্গিলটিলায় এক বিশেষ অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। দামছড়া থানার অফিসার ও কর্মীরা টিএসআর-এর গোয়েন্দা দলের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, দামছড়া থানা এলাকার কার্গিলটিলায় অবস্থিত আনন্দ রিয়াং-এর বাড়িতে অভিযান চালিয়ে আসামের হাইলাকান্দি জেলার বাগচিরা এলাকার বাসিন্দা কর্নোজয় রিয়াং ওরফে লাথাকে গ্রেফতার করা হয়। তিনি প্রয়াত দেবকুমার রিয়াং-এর পুত্র এবং নিষিদ্ধ সশস্ত্র সংগঠন টিইউএনএফ-এর ক্যাডার বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার অভিযুক্তের বিরুদ্ধে ভাঙমুন থানার একটি মামলায় ১৯০৮ সালের বিস্ফোরক পদার্থ আইনের ধারা ৬১(২)(এ), ১৪৮, ৩১০(৪) সহ ধারা ৪ ও ৫ অনুযায়ী অভিযোগ রয়েছে। বর্তমানে কর্নোজয় রিয়াংকে নিরাপত্তার স্বার্থে কাঞ্চনপুর থানায় রাখা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top