News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনিশংকর মুড়াসিংকে এডিসির ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবি প্রদ্যোত কিশোর দেববর্মনের
Image

মনিশংকর মুড়াসিংকে এডিসির ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবি প্রদ্যোত কিশোর দেববর্মনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর:
ত্রিপুরার প্রতিভাবান ক্রিকেটার মনিশংকর মুড়াসিং-কে যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেন প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি টিটিএএডিসির কাছে অনুরোধ জানান, মনিশংকর মুরাসিং-কে কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত করা হোক এবং রাজ্যে ক্রিকেট খেলাটির প্রসারে তাঁকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হোক।

প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন, “ আইপিএল খেলুক বা না খেলুক—মনিশংকর মুড়াসিং তাঁর পারফরম্যান্সের মাধ্যমে আমাদের সকলকে গর্বিত করেছেন। তাঁর অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, অনেক সময় আমরা নিজেদের ঘরের মধ্যেই থাকা হীরার মূল্য বুঝে উঠতে পারি না। মনিশংকর মুরাসিং-এর ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এদিন রাজ্যের ক্রীড়াপ্রতিভাদের গুরুত্ব দেওয়ার ওপর বিশেষ জোর দেন প্রদ্যোত। তাঁর মতে, স্থানীয় প্রতিভাদের উৎসাহিত করে, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও মঞ্চ দিলে তারা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রাজ্যের নাম উজ্জ্বল করতে পারবে। এই লক্ষ্যেই মনিশংকর মুড়াসিং-এর মতো প্রতিভাবান ক্রীড়াবিদদের সামনে এনে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top