News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুটি পৃথক জায়গায়, দুই বাংলাদেশী নাগরিক ও তিন রোহিঙ্গা আটক
Image

দুটি পৃথক জায়গায়, দুই বাংলাদেশী নাগরিক ও তিন রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর:
দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। তাদের মধ্যে একজনকে বিএসএফের সাহায্যে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
তাদের নাম দাউদ শেখ এবং মুন্না মিয়া। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে। কী উদ্দেশ্যে এবং কোন পথ ব্যবহার করে তারা দেশে ঢুকেছে—তা খতিয়ে দেখছে পুলিশ। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা সম্প্রতি অব্যাহত রয়েছে। সীমান্তে কঠোর নজরদারির ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এ ধরনের অনুপ্রবেশ ঘটছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ধর্মনগরে তিন রোহিঙ্গা নাগরিককে ধরিয়ে দিলেন গাড়ি চালকরা। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের তিন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। জানা যায় তারা সীমান্ত ডিঙিয়ে রাজ্যে অনুপ্রবেশ করেছে। তারা ধর্মনগর আইএসবিটিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদেরকে দেখে গাড়িচালকদের সন্দেহ হয়। তখনই তাদের আটক করে ধর্মনগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে   বেআইনি অনুপ্রবেশ আইনে মামলা লিখিত হয়েছে।  ধর্মনগরের যানবাহন চালকরা জানান প্রায়ই তারা বাংলাদেশী ও রোহিঙ্গাদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top