News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে পুলিশের গোয়েন্দা কর্মীর রহস্যজনক মৃত্যু, দুর্ঘটনা না কি অন্য কিছু—চাঞ্চল্য
Image

বিশালগড়ে পুলিশের গোয়েন্দা কর্মীর রহস্যজনক মৃত্যু, দুর্ঘটনা না কি অন্য কিছু—চাঞ্চল্য

আগরতলা, ১৭ ডিসেম্বর: মঙ্গলবার গভীর রাতে রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন পুলিশের গোয়েন্দা শাখার কর্মী সজল মালাকার। ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন লক্ষ্মীবিলের কর্মকারটিলা এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যু হয় গোয়েন্দা কর্মী সজল মালাকারের। তার মৃত্যু ঘিরে দুর্ঘটনা না কি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও পুলিশ প্রশাসনের দাবি, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু।

অন্যদিকে, মৃত সজল মালাকারের মেয়ে বাবার মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। দুর্ঘটনা না কি পরিকল্পিত হত্যাকাণ্ড—এই প্রশ্নকে কেন্দ্র করে গোটা বিশালগড় জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে বুধবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top