News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে মাদক পাচার চক্রের পর্দাফাঁস, ৪৪ হাজার ইয়াবাসহ তিন মহিলা গ্রেপ্তার
Image

ধর্মনগরে মাদক পাচার চক্রের পর্দাফাঁস, ৪৪ হাজার ইয়াবাসহ তিন মহিলা গ্রেপ্তার

ধর্মনগর, ১৫ ডিসেম্বর : উত্তর ত্রিপুরার ধর্মনগরে মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মার নেতৃত্বে গঠিত বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন কুখ্যাত মহিলা মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

অভিযানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪৪ হাজার ইয়াবা ট্যাবলেট। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবার কালোবাজারি মূল্য আড়াই কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে। ধৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

গ্রেপ্তারকৃত মহিলারা হলেন,।আফিয়া বেগম (বাসিন্দা: উদয়পুর, কাকড়াবান এলাকা), অংকুরি বিবি (বাসিন্দা: উদয়পুর, কাকড়াবান এলাকা) এবং মাফিয়া বেগম (বাসিন্দা: সুনামুড়া এলাকা)।

পুলিশ জানায়, অভিযুক্তরা অত্যন্ত কৌশলে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাদক পাচার করত। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ একটি সুনির্দিষ্ট এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে উত্তর জেলা পুলিশ সুপার অবিনাশ রাই জানান, মাদক পাচারের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Releated Posts

গন্ডাছড়ায় বন দপ্তরের অভিযানে বালি উত্তোলনের মেশিন ও জেনারেটর জব্দ, আনুমানিক মূল্য এক লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুন: অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বন দপ্তর। এরই ধারাবাহিকতায় গন্ডাছড়া মহকুমার কাকনজয়…

ByByReshmi Debnath Jun 25, 2026

কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন:  রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে…

ByByReshmi Debnath Jun 25, 2026

রাস্তা মেরামতের নামে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব কালাগাঙ্গেরপার গ্রামের বাসিন্দারা

কদমতলা, ২৪ জুন: উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতে রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজের নামে ব্যাপক অনিয়ম…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে প্রশাসন, উত্তপ্ত মধুপুর বাজার; ৭ দিনের সময়সীমা ডিসিএমের

বিশালগড়, ২৪ জুন: দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বুধবার উত্তপ্ত…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top