News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ কেন্দ্রীয় বিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Image

বিএসএফ কেন্দ্রীয় বিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চড়িলাম, প্রতিনিধি, ১৫ ডিসেম্বর:
সোমবার বিশালগড়ের গোকুলনগরে অবস্থিত বিএসএফ সদর কার্যালয়ের বিএসএফ কেন্দ্রীয় বিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিদ্যালয়টি ২০২২ সালে যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি শ্রীযুক্ত ভি. কে. কাশানা। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং রাষ্ট্র নির্মাণের কারিগর। তাই শিশুদের সার্বিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, এই দায়িত্ব শুধু অভিভাবকদের নয়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও সমানভাবে নিতে হবে। কেবল পুঁথিগত বিদ্যার মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণ বিকাশ সম্ভব নয়; পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নাচ, গান ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।

এছাড়াও তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মধুর ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী কে. জি. মিনা, ৪৩ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড অমর বীর সিং, ৬৯ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড আইসি এম. এস., বিএসএফের ডেপুটি কমান্ডেন্ট সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বার্ষিক ক্রীড়া উৎসবকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ১০০ মিটার দৌড়, কবাডি, বুক ব্যালেন্সসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে সব কটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি শ্রী ভি. কে. কাশানা এবং বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী কে. জি. মিনা।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top