News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরের নোয়াবাড়িতে গভীর রাতে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, একজনের মৃত্যু, অপরজন আশঙ্কাজনক
Image

উদয়পুরের নোয়াবাড়িতে গভীর রাতে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, একজনের মৃত্যু, অপরজন আশঙ্কাজনক

আগরতলা, ১৪ ডিসেম্বর: উদয়পুর মহকুমার নোয়াবাড়ি এলাকায় শনিবার গভীর রাতে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনার ঘটনা ঘটে। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তার পাশের জমিতে ছিটকে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার পর বাইকে থাকা দু’জন যুবক দীর্ঘ সময় ধরে জমিতেই পড়ে ছিলেন।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা জমিতে দু’জনকে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দেবশঙ্কর জমাতিয়া (৩৭)-কে মৃত ঘোষণা করেন।
অপর আহত যুবক রোহিত জমাতিয়া (২৭)-কে আশঙ্কাজনক অবস্থায় গোমতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা গুরুতর এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা রাতের অন্ধকারে দৃশ্যমানতার অভাবের কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে নেমে এসেছে গভীর শোক।

Releated Posts

গন্ডাছড়ায় বন দপ্তরের অভিযানে বালি উত্তোলনের মেশিন ও জেনারেটর জব্দ, আনুমানিক মূল্য এক লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুন: অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বন দপ্তর। এরই ধারাবাহিকতায় গন্ডাছড়া মহকুমার কাকনজয়…

ByByReshmi Debnath Jun 25, 2026

কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন:  রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে…

ByByReshmi Debnath Jun 25, 2026

রাস্তা মেরামতের নামে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব কালাগাঙ্গেরপার গ্রামের বাসিন্দারা

কদমতলা, ২৪ জুন: উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতে রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজের নামে ব্যাপক অনিয়ম…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে প্রশাসন, উত্তপ্ত মধুপুর বাজার; ৭ দিনের সময়সীমা ডিসিএমের

বিশালগড়, ২৪ জুন: দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বুধবার উত্তপ্ত…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top