News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লামডিং রেল স্টেশন থেকে নিখোঁজ কৈলাসহরের এক ব্যক্তি
Image

লামডিং রেল স্টেশন থেকে নিখোঁজ কৈলাসহরের এক ব্যক্তি

কৈলাসহর, ১১ ডিসেম্বর: নারায়ন দাস নামে কৈলাসহর পুরপরিষদের অধীনে বাধেরপার ১৪ নং ওয়ার্ড এলাকার এক ব্যক্তি লামডিং রেলস্টেশন থেকে নিখোঁজ হয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায় নারায়ন দাস নামে ওই ব্যক্তি বিগত কিছুদিন পূর্বে উনার পরিবারের লোকেদের নিয়ে গুহাটিতে বেড়াতে গিয়েছিলেন, গতকাল ট্রেনে করে উনারা বাড়িতে ফিরছিলেন।

কিন্তু লামডিং রেল স্টেশন আসার পর হঠাৎ করে তিনি ট্রেন থেকে নেমে যান এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পরও উনার কোন হদিস পাওয়া যায়নি। পরিবার সূত্রে জানা যায়, উনার সাথে কোন মোবাইল নেই। এরপর হতাশ হয়ে উনার পরিবারের লোকেরা বাড়িতে চলে আসেন উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় গিয়ে দারস্ত হয় নারায়ন দাসের স্ত্রী ভাবনা দাস এবং উনার ছেলে দয়াময় দাস।

কৈলাসহর থানার পুলিশ তাদেরকে নির্দেশ দেয় লামডিং থানাতে গিয়ে যোগাযোগ করার জন্য। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে উনারা লামডিং থানায় যাবেন বলে জানা যায়। বর্তমানে উনাকে খুঁজে না পেয়ে একপ্রকার ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top