News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্থানীয়দের হাতে তিন বাংলাদেশি নাগরিক আটক
Image

স্থানীয়দের হাতে তিন বাংলাদেশি নাগরিক আটক

আগরতলা, ১১ ডিসেম্বর: কমলপুর থানাধীন লাম্বুছড়া এলাকায় তিন বাংলাদেশি নাগরিককে আটক করল এলাকাবাসী। জানা গেছে, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বাংলাদেশি বলে স্বীকার করে। পরবর্তীতে এলাকাবাসীরাই তাদের কমলপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।

সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, তারা বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিল। কীভাবে তারা সীমান্ত অতিক্রম করল তা খতিয়ে দেখছে পুলিশ।
কমলপুর থানায় আটক তিনজনকে জেরা করে পুরো ঘটনার পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তাও তদন্ত করা হচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top