News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলাঘর থানার অভিযানে ধনমুড়ায় ১৪টি প্লটে ১ লাখ ২০ হাজার গাঁজা গাছ ধ্বংস
Image

মেলাঘর থানার অভিযানে ধনমুড়ায় ১৪টি প্লটে ১ লাখ ২০ হাজার গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ১০ ডিসেম্বর : মেলাঘর থানার উদ্যোগে ও দক্ষিণ তৈবান্দল ফাঁড়ির তৎপরতায় ধনমুড়া কুয়াইখেতে বৃহৎ মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। রবিবার সকাল থেকে বিশাল টিএসআর বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ গাঁজার চাষাবাদ এলাকায় প্রবেশ করে এবং মোট ১৪টি প্লটে প্রায় ১ লাখ ২০ হাজার গাঁজা গাছ ধ্বংস করে।

থানার সূত্রে জানা যায়, জানুয়ারির মাঝামাঝি সময়ে গাঁজা চাষিরা বিপুল পরিমাণ মাদক ঘরে তোলার পরিকল্পনা করেছিল। তবে প্রশাসনের সক্রিয় নজরদারি ও পূর্ব-তথ্যের ভিত্তিতে আগেভাগেই অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস একান্ত সাক্ষাৎকারে জানান, চাষিরা প্রশাসনের গতিপ্রকৃতি ব্যাহত করার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করলেও পুলিশ-টিএসআর বাহিনীর শক্তিশালী উপস্থিতি দেখে তারা পিছু হটতে বাধ্য হয়।

ফলে কোনোরকম বাধাবিপত্তি ছাড়াই পুরো গাঁজা নষ্ট করে এলাকাটি সুরক্ষিত অবস্থায় ফিরে আসে পুলিশ বাহিনী। ওসি জয়ন্ত দাস আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতন-ভাতার দাবির মামলায় সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে সমঝোতায় রাজি নয় রাজ্য সরকার

আগরতলা, ২৫ জুন: চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতন-ভাতা ও অন্যান্য পরিষেবা সুবিধা প্রদানের দাবিতে চলমান মামলার প্রেক্ষিতে…

ByByReshmi Debnath Jun 26, 2026

পাথারকান্দিতে ১১ কুইন্টাল শুকনো গাঁজা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন : আসামের পাথারকান্দি থানাধীন সোনাখিরা এলাকার কলকলিবস্তিতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ শুকনো…

ByByReshmi Debnath Jun 26, 2026

হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া ২২টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এয়ারপোর্ট থানার পুলিশ

আগরতলা, ২৫ জুন: হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া ২২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল এয়ারপোর্ট থানার…

ByByReshmi Debnath Jun 26, 2026

নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পুলিশ মহা নির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন ও স্মারকলিপি গণতান্ত্রিক নারী সমিতির

আগরতলা, ২৫ জুন: রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Jun 26, 2026
Scroll to Top