News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমতলীতে জাতীয় সড়কে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, ধৃত পাচারকারী আকাশ বর্মন
Image

আমতলীতে জাতীয় সড়কে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, ধৃত পাচারকারী আকাশ বর্মন

নিজস্ব প্রতিনিধি: আগরতলা, ৯ ডিসেম্বর: আমতলী এলাকার জাতীয় সড়কে তল্লাশি চলাকালীন পুলিশ ও টি এস আরের যৌথ অভিযানে ধরা পড়ল একটি গাঁজা বোঝাই মারুতি গাড়ি। গাড়িটিকে থামানোর সংকেত দেওয়া হলে চালক গাড়ির গতি বাড়িয়ে দ্রুত বিশালগড়ের দিকে পালানোর চেষ্টা করে।

ঘটনার পরপরই এন্টি নারকোটিক শাখার এসপি শ্যামানন্দ শর্মা, আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে এবং আমতলী থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে পুলিশ ধাওয়া শুরু করে। শেষ পর্যন্ত চৌমুহনী বাজার এলাকায় গাড়িটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এসময় গাড়ির চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। তল্লাশিতে গাড়ি থেকে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়। ধৃত পাচারকারীর নাম আকাশ বর্মন, বাড়ি মধুপুর থানার অন্তর্গত কোনাবন এলাকায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক টিম এবং সদর মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা। বিক্রমনগর তহশিলদার অলক চক্রবর্তীর উপস্থিতিতে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখেন। এরপর পুলিশ মোট ৯৪ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে।

বর্তমানে আমতলী থানায় ধৃত আকাশ বর্মনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা পাচারের পেছনে আরও কেউ যুক্ত আছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top