News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে টমটম–গাড়ির সংঘর্ষে গুরুতর জখম দুই বৃদ্ধা
Image

ধর্মনগরে টমটম–গাড়ির সংঘর্ষে গুরুতর জখম দুই বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ ডিসেম্বর:
ধর্মনগর হাফলং বাজার সংলগ্ন এলাকায় টমটম ও একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই বৃদ্ধা। এলাকাজুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মনগর শহর থেকে দুই মহিলা টমটমে করে গঙ্গানগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাফলং বাজারের কাছে একটি গাড়ি আকস্মিকভাবে সজোরে টমটমটিকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় টমটমটি উল্টে গিয়ে দুই বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম হন।

খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক সূত্রে জানা গেছে, দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে একজনের মাথায় গভীর ক্ষত রয়েছে। টমটম চালকও সামান্য আহত হয়েছেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সংঘর্ষের মূল কারণ—চালকের গাফিলতি নাকি অতিরিক্ত গতি—তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top