News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনগণের কল্যাণকারী, সময়োপযোগী, বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়নের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত এই  শ্রমকোড: মন্ত্রী টিংকু রায়
Image

জনগণের কল্যাণকারী, সময়োপযোগী, বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়নের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত এই  শ্রমকোড: মন্ত্রী টিংকু রায়

আগরতলা, ৪ ডিসেম্বর: শ্রম কোড সহজ সরল করা হয়েছে। তার পাশাপাশি কল্যাণকারী, সময়োপযোগী, বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়নের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত এই শ্রম কোড। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান শ্রম মন্ত্রী টিঙ্কু রায়।

বিজেপি সরকারের শ্রম কল্যাণে পরিকল্পনা ও গৃহীত কাজকর্মের ব্যাখ্যাও দিয়েছেন দপ্তরের মন্ত্রী টিংকু রায়।  তিনি বলেন, বামপন্থী সংগঠনগুলো অপপ্রচার করছে।  সুবিধা নিশ্চিত করলো শ্রম কোড।  শ্রমিকদের জন্য বড় পরিবর্তন এনে দিয়েছে। আজ বিজেপির প্রদেশ অফিস কুশাভাউ ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন শ্রমমন্ত্রী টিংকু রায়, প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস ও প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। 

শ্রম কোড বিষয়ক আলোচনায় সাংবাদিক সম্মেলনে শ্রমমন্ত্রী বলেছেন কোডগুলো ব্রিটিশ ভারতের আমলে বা আগের শ্রম কোড বিচ্ছিন্ন করেছিল।বর্তমান সময়ের প্রেক্ষিতে শ্রম কোড করা হয়েছে। এখন সম কাজে সমবেতন  সুনিশ্চিত হবে। একই ক্যাটাগরি কাজের জন্য সমবেতন বলা হয়েছে। নারী পুরুষ সমান কাজে সমবেতন পাবেন। শ্রম কোডের কল্যাণকর ও সুবিধা নিয়ে ব্যাখ্যা করেন শ্রমমন্ত্রী টিংকু রায়।

বামপন্থী সংগঠনগুলো অপপ্রচার করছে বলেও অভিমত ব্যক্ত করেছেন টিংকু রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইনস্পেকটররাজ বন্ধ করতে চাইছে। তাই ইনস্পেকটরের বদলে সহায়ক বা সাহায্যকারী থাকবেন। শ্রমজীবী মানুষের জন্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। আগের থেকে বর্তমানে সুবিধা বেশি ও সরলীকরণ করা হয়েছে। উদাহরণ দিয়েছেন টিংকু। শ্রম কোড আসার পর বেতন সহ নানা বিষয়ে সুরক্ষা  বাড়বে বলে অভিমত ব্যক্ত করেছেন শ্রম মন্ত্রী। 

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top