News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর-কৈলাসহর রোডে ভয়াবহ বাইক দুর্ঘটনা, গুরুতর জখম দুই যুবক
Image

ধর্মনগর-কৈলাসহর রোডে ভয়াবহ বাইক দুর্ঘটনা, গুরুতর জখম দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ নভেম্বর: ধর্মনগর-কৈলাসহর রোডের মনতলা এলাকায় রবিবার সন্ধ্যায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন দুই যুবক। আহতদের নাম সুকান্ত তাঁতি (১৯) এবং সিয়াম তাঁতি (১৯)। দু’জনই একই বাইকে করে যাত্রা করছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দ্রুত খবর দেন অগ্নিনির্বাপণ দপ্তরে। খবর পেয়ে অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর জখম দুই যুবককে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান।
আহতরা ধলাই জেলার হাফলং এলাকার বাসিন্দা বলেও জানা গেছে। তাদের আঘাত গুরুতর বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উচ্চগতির জন্যেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top