News Flash

  • Home
  • প্রধান খবর
  • এটি উন্নত বিহারের প্রতি বিশ্বাসী প্রতিটি নাগরিকের জয় : অমিত শাহ
Image

এটি উন্নত বিহারের প্রতি বিশ্বাসী প্রতিটি নাগরিকের জয় : অমিত শাহ

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : বিহারে এনডিএর প্রচণ্ড জয়ের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স বার্তায় বলেন, এই জয় উন্নত, নিরাপদ ও সুশাসিত বিহারের স্বপ্নে বিশ্বাসী প্রতিটি মানুষের জয়। তাঁর মতে, বিহারের জনগণ এবার স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘পারফরম্যান্স ভিত্তিক রাজনীতি’-ই এখন একমাত্র গ্রহণযোগ্য।

অমিত শাহ এদিন তীব্র আক্রমণ করে বলেন, জঙ্গলরাজ ও তুষ্টিকরণনীতি যারা করত, তারা যেকোনো ছদ্মবেশে আসুক, জনগণ তাদের লুটপাটের সুযোগ দেবে না। এখন মানুষ কাজের ভিত্তিতেই জনাদেশ দেয়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারসহ এনডিএর সব শরিক ও নেতাকে অভিনন্দন জানান। একই সঙ্গে বুথ স্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত পরিশ্রমী বিজেপির প্রতিটি কর্মীকেও কৃতজ্ঞতা জানান।

অমিত শাহ বিহারের জনগণ, বিশেষ করে নারী ভোটারদের উদ্দেশে বলেন, যে আশা ও বিশ্বাস নিয়ে আপনারা এনডিএকে জনাদেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এনডিএ সরকার সেই প্রত্যাশাকে আরও বেশি নিষ্ঠা ও সমর্পণ দিয়ে পূরণ করবে।

তিনি দাবি করেন, বিহারের প্রতিটি ভোট ছিল ভারতের নিরাপত্তা–বিরোধী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মোদী সরকারের কঠোর নীতির প্রতি সমর্থনের প্রতীক। ভোটব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাওয়া শক্তিগুলোকে জনগণ কড়া জবাব দিয়েছে।

অমিত শাহ বলেন, বিহারের জনগণ গোটা দেশের মনোভাব জানিয়ে দিয়েছে। ভোটার লিস্ট শুদ্ধিকরণ জরুরি। এর বিরুদ্ধে রাজনীতি করার কোনো জায়গা নেই। তাই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আজ বিহারে শেষ ধাপে নেমে এসেছে। তিনি ‘বিহার ভূমি’কে জ্ঞানের, পরিশ্রমের ও গণতন্ত্ররক্ষার প্রতীক বলে প্রণাম জানিয়েছেন।

অমিত শাহ বলেন, বিহারবাসীর এই প্রবল জনাদেশ এনডিএর উন্নয়ন প্রতিশ্রুতি, নারীর নিরাপত্তা, সুশাসন এবং দরিদ্রকল্যাণ নীতির প্রতি জনগণের আস্থা প্রদর্শন করেছে। সাথে তিনি যোগ করেন, গত ১১ বছরে প্রধানমন্ত্রী মোদী বিহারের উন্নয়নে অকৃপণভাবে কাজ করেছেন এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারকে জঙ্গলরাজের অন্ধকার থেকে বের করে এনেছেন। এই ফলাফল ‘বিকশিত বিহার’-এর সংকল্পের বিজয়।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top