News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উইমেন্স কলেজে এনএসএস ইউনিটের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
Image

উইমেন্স কলেজে এনএসএস ইউনিটের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আগরতলা, ১৩ নভেম্বর: আগরতলা উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে আজ মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হয় এক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “সুস্থতাই প্রতিটি মানুষের একমাত্র সম্পদ”।

অনুষ্ঠানে সভানেত্রী হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা শর্বরী নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কাউন্সিলের সম্পাদক ড. নিবেদিতা ধর, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ড. রূপকথা নাথ।

স্বাগত ভাষণ প্রদান করেন এন.এস.এস প্রোগ্রাম অফিসার অধ্যাপিকা রমা ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. নিবেদিতা ধর বলেন, বর্তমান সময়ে এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান অত্যন্ত প্রাসঙ্গিক।

প্রধান বক্তা ড. রূপকথা নাথ শীতের আগমনে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা ও জীবনযাপনের বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সুস্থ শরীর গড়ে তুলতে নিয়মিত শরীরচর্চা ও সুষম খাদ্যাভ্যাসের বিকল্প নেই।

অনুষ্ঠানে অধ্যাপক-অধ্যাপিকা ছাড়াও বিপুল সংখ্যক ছাত্রীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন এন.এস.এস প্রোগ্রাম অফিসার অধ্যাপিকা রমা ভট্টাচার্য।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top