News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভগিনী নিবেদিতা স্কুলে শিক্ষক কর্তৃক অশ্লীল প্রস্তাবের অভিযোগে এভিবিপির বিক্ষোভ ও পথ অবরোধ
Image

ভগিনী নিবেদিতা স্কুলে শিক্ষক কর্তৃক অশ্লীল প্রস্তাবের অভিযোগে এভিবিপির বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ৫ নভেম্বর:
কৈলাসহর ভগিনী নিবেদিতা উচ্চতর বিদ্যালয়ের এক শিক্ষক কর্তৃক ছাত্রীদের প্রতি অশ্লীল প্রস্তাব ও উত্ত্যক্ত করার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিদ্যালয় চত্বর। মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি)-এর নগর শাখার উদ্যোগে বিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

অভিযোগ, ওই বিদ্যালয়ের শিক্ষক অরূপ গোপ দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রীকে নানাভাবে মানসিকভাবে হেনস্থা করে আসছিলেন। এমনকি তাদের অশালীন প্রস্তাবও দেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার জেরে ছাত্রীরা ও তাদের অভিভাবকদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিন এভিবিপি কর্মী ও বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী মিলে অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়ে সড়ক অবরোধ করেন। তারা বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা দপ্তরের কাছে দ্রুত তদন্তের দাবি তোলেন।

এভিবিপি-র এক নেতা বলেন, “এ ধরনের নোংরা মানসিকতার শিক্ষক কোনোভাবেই বিদ্যালয়ে থাকতে পারেন না। দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।” ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষা দপ্তরের তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় অভিভাবক মহলে তীব্র ক্ষোভের পাশাপাশি ছাত্র সমাজের মধ্যেও নিন্দার ঝড় উঠেছে।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top