ভারতের কমিউনিস্ট পার্টির ১০৬তম প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর :
ভারতের কমিউনিস্ট পার্টির ১০৬তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো রাজ্যে। এই উপলক্ষ্যে আজ সকালে সিপিআই(এম)-এর রাজ্য দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য নেতা শংকর প্রসাদ দত্ত, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

পতাকা উত্তোলনের পর সংক্ষিপ্ত ভাষণে শংকর প্রসাদ দত্ত বলেন, ১৯২০ সালের ১৭ অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল। স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টরা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। কিন্তু স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধাচরণ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। অতীতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কোন আরএসএস কর্মীদের যোগ দেওয়ার ইতিহাস নেই। তারা সমর্থন করতো বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, বিগত দিনে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যেভাবে কমিউনিস্টরা লড়াই করেছে সেভাবে বর্তমানেও নয়া ফ্যাসিবাদ যারা রাষ্ট্রে রয়েছেন তাদের বিরুদ্ধে লড়াইয়ের আহবান করেন শংকর প্রসাদ দত্ত।

বর্তমান পরিস্থিতিতে দলের ভিত মজবুত করতে এবং সাধারণ মানুষের স্বার্থরক্ষায় গণআন্দোলনকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।