News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত একটি বসতঘর সহ গাড়ি, স্কুটি ও প্রচুর আসবাবপত্র, তিনটি দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
Image

ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত একটি বসতঘর সহ গাড়ি, স্কুটি ও প্রচুর আসবাবপত্র, তিনটি দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর:
রাজধানীর জয়নগর চক্রা সংঘ এলাকায় রবিবার গভীররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো একটি পরিবারের সর্বস্ব। আগুনে পুড়ে যায় বাড়িঘর, গাড়ি, স্কুটি সহ প্রায় সমস্ত আসবাবপত্র। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক গোবিন্দ পাল, যিনি বর্তমানে কলকাতায় রয়েছেন। বাড়িটিতে ভাড়াটিয়ারা থাকতেন। হঠাৎই ভাড়াটিয়ারা ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির একটি ঘরে সম্পূর্ণ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি দমকলের ইঞ্জিন ব্যবহার করা হয়। দমকল কর্মীদের ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ততক্ষণে ভাড়াটিয়া ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন থেকে কোনও জিনিসই সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগুনে একটি ঘর, একটি চারচাকা গাড়ি, একটি স্কুটি এবং প্রচুর মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে পশ্চিম আগরতলা থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারটি।

Releated Posts

স্বাস্থ্য পরিষেবায় জাতীয় মানের স্বীকৃতি পেল ঊনকোটির দেওভ্যালি আয়ুষ্মান আরোগ্য মন্দির

আগরতলা, ২০ জুন: ত্রিপুরার ঊনকোটির জেলার কুমারঘাট মহকুমা হাসপাতালের অধীনস্থ দেওভ্যালি আয়ুষ্মান আরোগ্য মন্দির জাতীয় গুণমান নিশ্চিতকরণ মানদণ্ড…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ‘অপপ্রচারের’ অভিযোগ, কাঁঠালতলীতে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের…

ByByReshmi Debnath Jun 20, 2026

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল…

ByByReshmi Debnath Jun 20, 2026

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top