News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিজ হাতে দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালো ১৫ বছরের কঙ্কজ, এলাকাজুড়ে প্রশংসার ঝড়
Image

নিজ হাতে দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালো ১৫ বছরের কঙ্কজ, এলাকাজুড়ে প্রশংসার ঝড়

আগরতলা, ২৯ সেপ্টেম্বর : দুর্গাপূজা মানেই বাঙালির আবেগ, ঐতিহ্য, আর ভক্তির এক অপূর্ব মেলবন্ধন। আর এই পূজাতেই এক অনন্য নজির গড়েছে মাত্র ১৫ বছরের এক কিশোর কঙ্কজ রায়, ওরফে জিৎ। নিজ হাতে দুর্গা প্রতিমা তৈরি করে, ঘরোয়া আয়োজনে দুর্গাপূজা করে সে চমকে দিয়েছে গোটা এলাকা।

গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কংকজ রায় স্থানীয় লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার বাবা নিবাস রায় একজন সাধারণ সবজি বিক্রেতা। কিন্তু সেই সাধারণ ঘরের ছেলে কংকজের হাতে যে এত অসাধারণ প্রতিভা রয়েছে, তা ভাবতে পারেননি কেউই।

এই নিয়ে টানা তিন বছর নিজেই দুর্গা প্রতিমা বানাচ্ছে কংকজ। যদিও প্রথম দুই বছর সে একান্ত নিজের পরিবারের জন্যই পূজার আয়োজন করেছিল, তবে গত বছর থেকে প্রতিবেশীরা জানতে পারেন তার এই ব্যতিক্রমী প্রতিভার কথা। এবারেও কংকজ নিজের হাতে প্রতিমা তৈরি করে, অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দুর্গাপূজার আয়োজন করেছে তাদের বাড়িতেই।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে বলেন, প্রতিমা তৈরির কাজ শুরু হয় প্রায় এক মাস আগে। সে নিজের হাতে বাঁশের কাঠামো তৈরি করে, মাটি সংগ্রহ করে, এক এক করে মূর্তি গড়ে তোলে। প্রতিমার সৌন্দর্য দেখে যে কেউ বলবে, পেশাদার কোনও মৃৎশিল্পীর কাজ। তার এই কাজে সবরকমভাবে সহযোগিতা করেছেন তার বাবা নিবাস রায় ও মা রাখি রায়।

প্রতিমা তৈরির পাশাপাশি পূজার সমস্ত আচার-অনুষ্ঠানও শাস্ত্রমত পালন করা হয়েছে। সোমবার অর্থাৎ মহাসপ্তমী থেকে দেবীর নবপত্রিকা প্রবেশ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজা।

Releated Posts

কাঁটাখালে ডুবে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশুকন্যার

আগরতলা, ১৮ মে: খেলতে গিয়ে কাঁটাখালের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক শিশুকন্যার। মৃত শিশুটির নাম সাদবিকা…

ByByReshmi Debnath May 18, 2026

মহিলারা আত্মনির্ভর হওয়ায় রাজ্যের আর্থিক বুনিয়াদ শক্তিশালী হচ্ছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে: মহিলাদের স্বশক্তিকরণের মাধ্যমে রাজ্যে সমাজ ব্যবস্থা শক্তিশালী হচ্ছে। সমাজের এটা একটা বিরাট পরিবর্তন।…

ByByReshmi Debnath May 18, 2026

তিন মাস পর খোলা হলো মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রনামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও

উদয়পুর, ১৮ মে : দীর্ঘ প্রায় তিন মাস পর সোমবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের…

ByByTaniya Chakraborty May 18, 2026

ফলাফল বিভ্রাটের অভিযোগে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভ, ভারপ্রাপ্ত উপাচার্যের কুশপুত্তলিকা দাহ

আগরতলা, ১৮ মে: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাসের “কালো গালে জুতা মারো তালে তালে” -এই স্লোগান…

ByByReshmi Debnath May 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top