News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় নাবালিকা অপহরণ, অভিযুক্ত যুবক গ্রেফতার
Image

কদমতলায় নাবালিকা অপহরণ, অভিযুক্ত যুবক গ্রেফতার

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: কদমতলা থানাধীন ঝেরঝেরি এলাকা থেকে এক নাবালিকা অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃতার পিতা রফিক উদ্দিন কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৯৬/৬৫(১ )বিএনএস ও পকসো আইন ২০১২-এর ধারা ৪ এর অধীনে কদমতলা থানায় ৫৪/২৫ নং মামলা রুজু করে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিদ্যালয় থেকে ফেরার পথে শ্রীভূমি জেলার বাজারিছড়া থানার কাঁঠালতলী বাগন এলাকার বাসিন্দা তাজ উদ্দিন ওরফে তাজই (৩০) ওই নাবালিকাকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তাদের অবস্থান শ্রীভূমি জেলার চরগোলা এলাকায় চিহ্নিত হয়।কদমতলা থানার সাময়িক ভারপ্রাপ্ত ওসি সনজিৎ সেনের নেতৃত্বে একটি টিম নাবালিকার আত্মীয়-পরিজনদের সঙ্গে নিয়ে আসাম পুলিশের সহযোগিতায় চরগোলা এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার ও অভিযুক্ত তাজ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ অভিযুক্তকে জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top